‘সৃজনে উন্নয়নে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির কাউখালীতে পালিত হয়েছে সাংস্কৃতিক উৎসব ২০১৮। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহায়তায় কাউখালী উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার সকালে এ দিবস পালিত হয়।
সাংস্কৃতিক উৎসব এর অংশ হিসেবে উপজেলা পরিষদ চত্বর থেকে উন্নয়ন র্যালির আয়োজন করা হয়। র্যালিটি উপজেলার প্রধান সড়ক ঘুরে উপজেলা পরিষদ মিলনায়তেন এক আলোচনা সভায় মিলিত হয়।
পরে কাউখালী উপজেলার জাইকা প্রতিনিধি ঝিমি চাকমার সঞ্চালনায় ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এস.এম চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রাঙামাটি জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. নজরুল ইসলাম। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মংসুইউ চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা কাজী মো. শফিকুল ইসলাম, কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনজুর আলম, প্রাথমিক শিক্ষা অফিসার মানষ মুকুল চাকমা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্তকর্তা, কমল বরণ সাহা প্রমুখ।
আলোচনা সভা শেষে স্থানীয় শিল্পী গোষ্ঠীর পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন অতিথিবৃন্দ।
