ড. কামাল হোসেনকে আগে মেম্বার নর্বাচনে জয়ী হয়ে তারপরই শেখ হাসিনার সাথে পাল্লা দেওয়ার পরামর্শ দিয়েছেন আওয়ামীলীগের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম। তিনি বলেছেন, বেগম জিয়া আন্দোলনের অনেক হুমকি দিয়েছেন। তিনি এতিমের টাকা মেরে খেয়েছেন। এখন সাজাপ্রাপ্ত হয়ে জেলে আছেন। তাঁর ছেলে হাওয়া ভবন সৃষ্টি করে বিদেশে হাজার কোটি টাকা পাচার করেছেন। জনগণ এখন আর তাদের সাথে নেই।
বাংলাদেশ ছাত্রলীগ রাঙামাটি জেলার প্রাক্তনদের পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। শহরের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট প্রাঙ্গণে এই পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ কে এম এনামুল হক শামীম আরো বলেন, ‘যারা আন্দোলনে সফল হয় না তারা নির্বাচনেও সফল হবেন না। যারা গত নির্বাচনে যারা ভোট করচুপি ডাকাতি আমাদের প্রার্থী জননেতা দীপংকর তালুকদারকে পরাজিত করেছেন। তাদের বলছি এবারও যদি একই চিন্তা করে থাকেন ভুল করবেন। এবার আর ভোট ডাকাতি করার সুযোগ দেওয়া হবে ন।
পুনর্মিলনী অনুষ্ঠানের সভাপতি অংসুইছাইনের সভাপতিত্বে এতে আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামীলীগের উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সভাপতি দীপংকর তালুকদার, সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু, সাবেক ছাত্রলীগ নেতা মাহফুজুর হায়দার চৌধুরী রোটন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজি মুছা মাতব্বরসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এর আগে সকালে কলেজ প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সাংস্কৃতিক ইনস্টিটিউটে গিয়ে শেষ হয়।
