বাঘাইছড়ি উপজেলাধীন খেদারমারা ইউনিয়নের উলুছড়ি এলাকায় বৌদ্ধবিহার ২৫ অক্টোবর বৃহস্পতিবার) সকাল ৯ ঘটিকার সময় পরিচালনা কমিটির উদ্যোগে কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান বড় ঋষি চাকমা।
বিশেষ অতিথি ছিলেন খেদারমারা ইউনিয়ন চেয়ারম্যান সন্তোষ কুমার চাকমা। বিহারের প্রধান ভান্তে, বদি মিত্র ভান্তের নেতৃত্বে ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে অত্র অঞ্চলে গণ্যমান্য ও সাধারন জনগন এবং বৌদ্ধ ধর্মাবলম্বী উপস্থিত ছিলেন।
এসময় মহতী ধর্মীয় সভায় সভাপতিত্ব করছেন পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ’র মহামান্য উপ-সংঘরাজ, সাদামনের মানুষ হিসেবে স্বর্ণপদক প্রাপ্ত, মৈত্রীর প্রদীপ, বৌদ্ধ সমাজের উজ্জ্বল নক্ষত্র, পরম কল্যাণমিত্র ভদন্ত তিলোকানন্দ মহাথের মহোদয় ভান্তে।
প্রধান ধর্মালোচক হিসেবে উপস্থিত, বিদর্শন সাধক, অগ্রমৈত্রী বিদর্শন ভাবনা কেন্দের প্রতিষ্ঠাতা পরিচালক ভদন্ত তেজবংশ মহাথের মহোদয় প্রমূখ পূজনীয় ভিক্ষুসংঘ এবং শ্রদ্ধাবান দায়ক-দায়িকাদের উপস্থিতিতে সুন্দর ভাবে অনুষ্ঠিত হচ্ছে।
