রাঙামাটির বাঘাইছড়ি পৌরসভার অর্থয়ানে কাচালং বডার গার্ড পাবলিক স্কুলের নবনির্মিত রাস্তার শুভ উদ্বোধন ২৭ বিজিবি মারিশ্যা জোনের অধিনায়ক কর্নেল মাহবুবুল ইসলাম। মঙ্গলবার সকাল ১১টায় পায়রা উড়িয়ে রাস্তাটির শুভ উদ্বোধন করা হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন বাঘাইছড়ি পৌরসভার মেয়র মো. জাফর আলী খান ও বাঘাইছড়ি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: আলী হোসেন, বাঘাইছড়ি পৌরসভার কার্যনির্বাহী মো: আশিকুর মানিক, কাচালং মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো: সিরাজুল ইসলাম এবং ঠিকাদার মো: আতাউর রহমানসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।
পরে উপস্থিত সকলকে নিয়ে জোন কমান্ডার কাচালং বডার গার্ড পাবলিক স্কুল পরিদর্শন করেন ও চা চক্রে মিলিত হন এবং এলাকার সার্বিকদিক নিয়ে আলোচনা করেন। এসময় জোন কমান্ডার বাঘাইছড়ি উপজেলাধীন উন্নয়ন কাজে অবদান রাখার জন্য বাঘাইছড়ি পৌর মেয়রকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর মো. বাহার উদ্দিন সরকার বলেন, রাস্তাটি প্রায় ৮ লক্ষ ৭০ হাজার টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে। এছাড়াও বিভিন্ন এলাকায় বাঘাইছড়ি পৌরসভার অর্থায়নে প্রায় ১ কোটি ৮০ লক্ষ টাকার বিভিন্ন উন্নয়ন মূলক কাজ চলছে।
বাঘাইছড়ি পৌরসভার মেয়র জাফর আলী খান বলেন, ‘পুরো বাংলাদেশ উন্নয়নের জোয়ারে ভাসছে। আমরা এখন আর গরীব রাষ্ট নয়, আমাদের দেশ উন্নয়নশীল দেশে পৌছে গেছে।’
