খাগড়াছড়ি জেলার দীঘিনালার তাইন্দং কলোনি এলাকা থেকে ২২ পিস ইয়াবাসহ মো. সোহাগ হোসেন (২০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় তাকে আটক করা হয়। সোহাগ দীঘিনালার মেরুং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দীঘিনালা থানার উপ-পরিদর্শক (এসআই) মোবারক হোসেন জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যায় তাইন্দং কলোনি এলাকায় অভিযান চালানো হয়। এসময় ২২ পিস ইয়াবাসহ সোহাগকে আটক করা হযৈছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদদ্র্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’