সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সশস্ত্র গ্রুপকে চিকিৎসা সহায়তা প্রদানের সাথে জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করেছে যৌথবাহিনী। মঙ্গলবার দুপুরে তাদের রাঙামাটি শহরের ট্রাইবাল আদাম এলাকা থেকে আটক করা হয়। এরা হলেন বিকি চাকমা (২৩) ও সঞ্জয় চাকমা (২৪)।
আইনশৃংখলাবাহিনী জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে, শহরতলির ট্রাইবেল আদাম এলাকায় একটি পাহাড়ের পাশে একটি বাসা ভাড়া নিয়ে জনসংহতি সমিতির সদস্যদের চিকিৎসা সহায়তা প্রদানের কাজে ‘মিনি ক্লিনিক’ হিসেবে ব্যবহৃত হয়, এমন একটি বাসা ঘেরাও করে আটক করা হয় এদের। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণের চিকিৎসা সেবার কাগজপত্র,চিকিৎসা উপকরণ ও জেএসএস সশস্ত্র গ্রুপের কর্মী ও তাদের পরিবারের নামের তালিকা উদ্ধার করা হয়।
অভিযানে অংশ নেয়া রাঙামাটির কোতয়ালী থানার এসআই সৌরজিৎ বড়–য়া বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তিনি জানিয়েছেন, এরা দুজন অবৈধ অস্ত্রধারি গ্রুপের চিকিৎসক হিসেবে কাজ করে।’
আটকের পর সাংবাদিকদের সামনে আনা হলে আটকৃতরা অভিযোগ স্বীকার করে বলেন,এদের একজন বিকি চাকমার বাবা জনসংহতির সশস্ত্র গ্রুপের সাথেই কাজ করে বলে জানায় সে এবং একই সাথে ,সে সশস্ত্র শাখার কর্মীদের মিনি ক্লিনিকটি পরিচালিত হয় বলেও জানায় তারা।
এই ব্যাপারে জানার জন্য পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির মুখপাত্র সজীব চাকমার সাথে যোগাযোগ করা হলেও তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া গেছে।
Previous Articleপানছড়িতে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩
Next Article ‘একটি মহল নিজেদের স্বার্থে উন্নয়ন বাধাগ্রস্ত করছে’
