রোববার বিকালে রামগড় ৪৩ বিজিবি’র হেয়াকো বিওপি‘র সদস্যরা সরকার পাড়া এলাকা থেকে ভারতীয় মদসহ দুই পাচারকারীকে আটক করে। এ সময় ৬৯ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। আটককৃতরা হলো- শান্তিনগর চিকনছড়ার ওবায়দুল হকের ছেলে মো. জহির উদ্দিন (২৪) এবং আবদুল মালেকের ছেলে মো. আনোয়ার হোসেন(২৬)।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা ভারতীয় সীমান্ত আঁধার মানিক এলাকা থেকে মদ নিয়ে আসার সময় এদের সরকার পাড়ায় আটক করা হয়। ওই সময় একটি মোটরসাইকেলও জব্দ করা হয়। পাচারকারীদের থানায় সোর্পদ করা হয়েছে।