রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা এর সাথে নবগঠিত সদর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সৌজন্য সাক্ষাৎ হয়েছে। গত রবিবার বিকেলে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যানের অফিস কক্ষে শিক্ষকরা সৌজন্য সাক্ষাৎ করেন।
এ সময় পরিষদের সদস্য হাজী মো. মুছা মাত্ববর, সদস্য সবির কুমার চাকমা, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির রাঙামাটি জেলার সভাপতি অমল চাকমা, সদর উপজেলা শিক্ষক সমিতির সিনিয়র সহ-সভাপতি বিপ্লব চাকমা, সাধারণ সম্পাদক মঙ্গল বাহাদুর ছেত্রীসহ নব গঠিত শিক্ষক সমিতির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান নব গঠিত শিক্ষক সমিতিকে স্বাগত জানিয়ে বলেন, শিক্ষকরা সমাজ গড়ার কারিগর। আপনারা যদি সঠিক ভাবে শিক্ষার্থীদের শিক্ষা দান করেন, তাহলে দেশও সমাজ উপকৃত হবে। কোন ছাত্রছাত্রী বিপথে যাবে না। তিনি শিক্ষার্থীদেরকে নিজের সন্তানের মতো ভেবে শিক্ষা দানের জন্য শিক্ষকদের প্রতি আহবান জানান।
বৃষ কেতু বলেন, শিক্ষকদের আবেদনের প্রেক্ষিতে সদর উপজেলার পদায়নকৃত শিক্ষকদের কার্যক্রম স্থগিত করে রাখা হয়েছে। সঠিক তদন্ত করে যোগ্য শিক্ষকদের প্রধান শিক্ষক পদে পদায়ন করা হবে বলে তিনি শিক্ষকদের আশ্বস্ত করেন।
