৩০% মুক্তিযোদ্ধা কোটা বাস্তবায়নের দাবিতে খাগড়াছড়ির জেলার দীঘিনালা উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি এবং বিক্ষোভ সমাবেশ করেছে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড দীঘিনালা উপজেলা শাখা।
সোমবার সকালে এ কর্মসূচি পালন করা হয়। দীঘিনালা শাখার সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান সুমনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা শাখার সভাপতি মো. হারুন মিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. এনামুল হক, মুক্তিযোদ্ধা মোতালেব সুফি, নুরুল ইসলাম এবং মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড থেকে প্রণয় বড়–য়া ও রাসেল মিয়া।
