পার্বত্য জেলা খাগড়াছড়ির দীঘিনালায় প্রতিপক্ষের গুলিতে জেএসএস (এমএন লারমা)’র এক কর্মী নিহত হয়েছেন। রবিবার সন্ধা সাড়ে ৬টায় দীঘিনালা-লংগদু সড়কের দাঙ্গাবাজার এলাকার আগে শিমুলতলি দোকানের সামনে গুলি করে হত্যা করা হয় এই রাজনৈতিক কর্মীকে। নিহত মঞ্জু চাকমা (৪৭) উপজেলার কবাখালি ইউনিয়নের ডুলুছড়ি গ্রামের মৃত মনিন্দ্রলাল চাকমার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঞ্জু চাকমা একটি দোকানের সামনে বসে আড্ডা দিচ্ছিলেন। হঠাৎ একদল অজ্ঞাত অস্ত্রধারী এসে মঞ্জুকে লক্ষ্য করে গুলি ছুঁড়লে সে ঘটনাস্থলেই নিহত হয়।
জেএসএস (এমএন লারমা)’র নেতা সমীর চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করে নিহত মঞ্জুকে তাদের যুব সমিতির কর্মী দাবি করে এই হত্যাকান্ডের ঘটনার জন্য ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)কে দায়ী করেছেন।
দীঘিনালা থানার অফিসার ইনচার্জ উত্তম চন্দ্র দেব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, লাশ উদ্ধারের জন্য সন্ধা ৭টায় পুলিশফোর্স ঘটনাস্থলের দিকে গেছে।
Previous Article‘পাহাড়ি-বাঙালি নয়, আমরা সবাই বাংলাদেশের নাগরিক’
Next Article রাঙামাটিতে আল আরাফাহ ইসলামী ব্যাংকের যাত্রা শুরু