বান্দরবানের রোয়াংছড়ি প্রেসক্লাবের পূর্বে কমিটিকে বিলুপ্তির ঘোষণা করে নতুন কমিটি গঠন করা হয়েছে। গতকাল সকাল ১১টায় রোয়াংছড়ি উপজেলার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কার্যালয়ে রোয়াংছড়ি প্রেসক্লাবের সাবেক সভাপতি চহ্লামং মারমা’র সভাপতিত্বে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়।
এতে পূর্বে কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় বিলুপ্তির ঘোষণা করে পুনরায় দ্বিতীয় বারের মত চহ্লামং মারমাকে সভাপতি, মংখিং মারমা সাধারণ সম্পাদক এবং সাথোয়াইঅং মারমাকে অর্থ সম্পাদক নির্বাচিত করে ৬ সদস্য বিশিষ্ট নতুন কমিটির গঠন করা হয়।
এ প্রেসক্লাবের কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন বান্দরবান প্রতিদিন প্রতিনিধি মংক্যাইনু মারমা, কেটিভি প্রতিনিধি হ্লাছোহ্রী মারমা এবং অনলাইন পত্রিকার প্রতিনিধি লালথাং সাং বম।
