রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নের নারানগিরি যুবসমাজের আয়োজনে ৩২১ নং রাইখালী মৌজার হেডম্যান উসিংথোয়াই চৌধুরী বাবলুর সহযোগিতায় আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের উদ্ভোধন করা হয়েছে গত সোমবার।
নারানগিরি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উদ্বোধনী ম্যাচে রাইখালী রিফিউজিপাড়া শেখ রাসেল স্মৃতি সংসদ এবং নারানগিরি ক্লাবের মধ্যকার খেলা ২-২ গোলে ড্র হয়। খেলার আগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল। টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক হেডম্যান উসিংথোয়াই চৌধুরী বাবলুর সভাপতিত্বে সদস্য সচিব ইউপি সদস্য এনামুল হকের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কাপ্তাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়্যারম্যান অংসুইছাইন চৌধুরী, রাইখালী পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডঃ আলতাফ হোসেন, রাইখালী ইউপি চেয়্যারম্যান সায়ামং মারমা, রাইখালী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইউসুফ তালুকদার, কাপ্তাই উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বিদর্শন বড়ুয়া, ইউপি সদস্য মাসানু মারমা। নারানগিরি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বিপুল সংখ্যক দর্শক এই উদ্বোধনী খেলা উপভোগ করেন। টুর্নামেন্টে সর্বমোট ২০ টি দল অংশগ্রহণ করছে।
