‘সুখী ও সমৃদ্ধ দেশ বিনির্মাণে উৎপাদনশীলতা’- এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সারাদেশের ন্যায় পার্বত্য জেলা রাঙামাটিতেও বর্নাঢ্য আয়োজনে পালিত হয়েছে জাতীয় উৎপাদনশীলতা দিবস ২০১৮।
এ উপলক্ষে রাঙামাটি জেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার সকালে রাঙামাটি পৌর চত্বর থেকে বর্নাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসন কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
র্যালিটি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটির জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ। এসময় আরও উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম শফি কামাল, রাঙামাটি সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমনী আক্তার, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ, পল্লব হোম দাশ ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারিরা।
