‘মানবাধিকার প্রতিষ্ঠায় প্রবীণদের স্মরণ পরম-শ্রদ্ধায়’ এই স্লোগানকে উপজীব্য করে পার্বত্য রাঙামাটিতে পালিত হয়েছে আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০১৮।
এ দিবসটি উপলক্ষে সোমবার সকালে রাঙামাটি শহরের রাণী দয়াময়ী বিদ্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমীর সামনে গিয়ে শেষ হয়। পরে একাডেমী প্রাঙ্গণে অনুষ্ঠি ত আলোচনা সভা।
রাঙামাটি সমাজসেবা অধিদফতরের আয়োজনে ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সহযোগিতায় অনুষ্ঠিত র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী । রাঙামাটি প্রবীণ সংঘের সভাপতি ডা. এ কে দেওয়ানের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ড. মানিক লাল দেওয়ান, জেলা পরিষদের সদস্য মনোয়ারা জসিম, সাবেক নির্বাহী প্রকৌশলী দীলিপ কুমার চাকমা, রাঙামাটি বিদ্যুৎ বিতরন বিভাগের সাবেক প্রকৌশলী দীপক খীসা প্রমুখ।
