রাঙামাটির নানিয়ারচরে জোড়া খুনের ঘটনায় ২৪ ঘন্টার পার হলেও এখনো কোন মামলা হয়নি। পরিবারের পক্ষ থেকেও কেউ এখনো অভিযোগ করেনি বলেন জানিয়েছে নানিয়ারচর থানা পুলিশ। পুলিশ সূত্রে আরো জানা যায় পরিবারের পক্ষ থেকে মামলা না করলে পুলিশ বাদী হয়ে মামলা করবে।
এর মধ্যে শনিবার সকালে রাঙামাটি সদর হাসপাতালে ময়না তদন্ত শেষে নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
অন্যদিকে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর রাঙামাটি জেলা ইউনিটের সংগঠক সচল চাকমা ২১ সেপ্টেম্বর (শুক্রবার) সংবাদ মাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে সংস্কারবাদী জেএসএস ত্যাগ করে ইউপিডিএফ-এ আশ্রয় নেয়া আকর্ষণ চাকমা (৪০) ও শ্যামল কান্তি চাকমা ওরফে সুমন্ত (৩৮) নামে তাদের দুই কর্মীকে হত্যার তীব্র নিন্দা জানিয়েছেন এবং অবিলম্বে হত্যাকারী সংস্কারবাদী সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি করা হয় হলেও বিকেলে আবার উল্টো বিবৃতি দিয়ে বলেন নিহত ব্যাক্তি তাদের কর্র্মী নয়।
নানিয়ারচর থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ বলেন, ‘ময়না তদন্ত শেষে শনিবার সকালে নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে এখনো কোন অভিযোগ দেয় নি। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না দিলে পুলিশ বাদী হয়ে মামলা করবে। যেহেতু পরিবারের সদস্য হারিয়েছে তারা, তাদের মানসিক অবস্থার কথা চিন্তা করে আমরা একটু সময় নিচ্ছি।
