সারাদেশের মত খাগড়াছড়িতেও সিরিজ বোমা হামলার ঘটনায় আটক ১১ জেএসবি সদস্যের বিরুদ্ধে স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহন হয়েছে। বুধবার সকাল সাড়ে এগারোটায় খাগড়াছড়ি জেলা ও দায়রা জজ রতেœশ^র ভট্টাচার্য এর আদালতে আটককৃতদের বিরুদ্ধে তিন ব্যক্তি স্বাক্ষ গ্রহন শেষ হয় । আদালত আগামী ৯ আগষ্ট মামলার পরবর্তী স্বাক্ষ গ্রহনের দিন ধার্য করেছেন। এর আগে কড়া পুলিশী নিরাপওা ব্যবস্থায় সকালে জেএমবি সদস্যদের আদালতে হাজির করা হয় । জোরদার করা হয় নিরাপত্তা ব্যবস্থা। খাগড়াছড়ি জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি)এডভোকেট বিধান কানুনগো জানান, আদালতে খাগড়াছড়ি জেলা প্রশাসক কার্য্যালয়ের অবসরপ্রাপ্ত কর্মচারি প্রবৃতি চাকমা, ব্যবসায়ী নুরুল আলম ও আবদুল জব্বারের স্বাক্ষ্য গ্রহন করা হয়। আগামী ৯ আগষ্ট ম্যাজিস্ট্রেটসহ বেশ কয়েকজন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহনের কথা রয়েছে বলেও জানান তিনি।
আটক জেএমবি সদস্যরা হলেন চট্রগ্রাম বিভাগীর প্রধান আরিফুল ইসলাম, শহিদুল ইসলাম, রুহুল আমিন, মজ্ঞুর মিয়া, রুহুল আমিন সুফি, ফারুক মিয়া, ইসমাইল হোসেন জমারদার এবং আইয়ুব। এরমধ্যে জামিনে আছেন তিন জেএমবি সদস্য। তাঁরা হলেন এমদাদ মাস্টার, হাসান মাহমুদ ও আবদুল করিম । ২০০৫ সালের ১৭ অগাষ্ট সকাল সাড়ে এগারোটার সময় খাগড়াছড়ি অতিরিক্ত জেলা ম্যাজিষ্টেট আদালত, শাপলা চত্বর, জেলা প্রশাসকের কার্যালয়ের নীচতলা,ও আধুনিক সদর হাসপাতাল এলাকায় সিরিজ বোমা হামলা চালানো হয়।
Previous Articleঘাতক স্বামীকে গ্রেফতারের দাবীতে মানববন্ধন
Next Article পাহাড়ধসের প্রভাব পর্যটনেও,তবুও আশাবাদ…
