মাছের সুষ্ঠু প্রজনন, বংশ বৃদ্ধ,ি মজুদ ও ভারসাম্য রর্ক্ষাথে গত ১ মে মধ্যরাত থকেে তনি মাসরে জন্য কাপ্তাই হ্রদে মাছ ধরা, সংরক্ষণ ও পরিবহনের ওপর নষিধোজ্ঞা জারি করছেে রাঙামাটি জেলা প্রশাসন । মাছ ধরে জীবকিা নর্বিাহ করা কাপ্তাই লেকের জলেদেরে এই তনি মাস কাটে অনাহারে ও র্অধাহার।ে এসময় সরকাররে পক্ষ থকেে প্রতি জলেকেে ৪০ কজেি করে চাল দওেয়ার কথা থাকলওে গত দু’মাসওে তারা সইে সহায়তা পায়ন।ি এর ফলে এখানকার জলেরো জীবনযাপন করছে মানবতের।
খোঁজ নিয়ে জানা যায়, কাপ্তাই লেকে মৎস্য শিকারী জেলেদের একটা বড় অংশই লংগদু উপজেলার বাসিন্দা। সরকারি হিসেবে লংগদু উপজেলায় আট হাজার আটশ নিবন্ধিত জেলে আছে। বিশেষ করে কাট্টলীর বিশাল বিল জুড়েই এসব জেলেদের বিচরণ। বন্ধের এ তিনমাস মূলত মহাজনদের কাছে ঋণ করেই চলতে হয় তাদের। একদিকে ঋণের বোঝা অন্যদিকে মাছ ধরার মৌসুমে ঋণ পরিশোধের তাড়া। শেষ পর্যন্ত জেলেদের ভাগ্য নির্ভর করে মাছের ওপর। মাছ বেশি পেলে ঋন পরিশোধ করে কিছু সঞ্চয় করা যায় । তা না হলে সারা বছরই ঋণের জালে বন্ধী জেলে জীবন।
লংগদুর জেলে সমিতির সভাপতি মো. ইমাম হোসেন বলেন, আগে সরকার আমাদের প্রতি জেলেকে ২০ কেজি করে চাল দিতো, আমরা গত বছর আন্দোলন করে প্রতি জেলেকে ৪০ কেজি করে চাল বরাদ্দ করি। কিন্তু এ বছর আর কোনও খবর পাচ্ছি না। সরকারের পক্ষ থেকে কেউ কিছু বলছেও না। কখন যে এই বরাদ্দ পাওয়া যাবে তার কোনও ঠিক নাই। আর কয়েকদিন পর মাছ ধরা শুরু হবে তখন এই চাল দিয়ে আমরা কী করব? এখন সরকারের কাছে আমাদের দাবি, দ্রুত সময়ের মধ্যে আমাদের এই বরাদ্দ ছাড় করা হোক।
৪০ বছর ধরে মাছ শিকারের সাথে যুক্ত লংগদু এলাকার জেলে গিয়াস উদ্দীন। এ প্রবীণ জেলের সাথে কথা বলে জানা যায় অনেক অজানা কথা। তিনি বলেন, মাছ ধরার মৌসুম শুরু হওয়ার আগেই চাঁদাবাজদের কাছ থেকে টোকেন সংগ্রহ করতে হয়। তা না থাকলে জেলেদের ধরে নিয়ে যায়। বড় অংকের মুক্তিপণ ছাড়া কাজ হয় না। এরপর নৌকা মেরামত জালসহ নানা কিছু সংগ্রহ করতে মহাজনের ঋণই একমাত্র ভরসা। বন্ধের সময়টা মহাজনের কাছে ঋণ করেই চলতে হয়। মাছ ধরা শুরু হলে ঋণ পরিশোধ করতে মহাজনদের মাছ দেওয়া বাধ্যতামূলক। এ ক্ষেত্রে মাছের সঠিক মূল্য থেকেও আমরা বঞ্চিত হই।
লেকে যখন পানি কমে যায় এসময় আমরা কচুরিপানা, বাঁশ ও গাছের ডালপালা দিয়ে জাঁক দিয়ে মাছ শিকারের আয়োজন করি। কিন্তু এ বছর আমরা জাঁক দিলেও মাছ ধরতে পারিনি। প্রশাসন থেকে জাঁকের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। এ ক্ষেত্রে আমরা অনেক বড় লোকসানের মুখে পড়ি। একটা বড় জাঁক দিতে গেলে ৫০হাজার থেকে এক লক্ষ টাকা পর্যন্ত খরচ হয়। এ পেশায় এসে নিজের ভাগ্যের তেমন কোনো পরিবর্তনই করতে পারিনি। ছেলে মেয়েদের পড়া লেখা করাতে পারিনি। ওরাও আমার সাথে মাছ ধরার কাজ করে।কোনো রকম খেয়ে পড়ে আছি।
লংগদুর জলেে সমতিরি সভাপতি মো. ইমাম হোসনে বলনে, আগে সরকার আমাদরে প্রতি জলেকেে ২০ কজেি করে চাল দিতো। আমরা গত বছর আন্দোলন করে প্রতি জলেকেে ৪০ কজেি করে চাল বরাদ্দ কর।ি কন্তিু এ বছর আর কোনও খবর পাচ্ছি না। সরকাররে পক্ষ থকেে কউে কছিু বলছওে না। কখন যে এই বরাদ্দ পাওয়া যাবে তার কোনও ঠকি নাই। আর কয়কেদনি পর মাছ ধরা শুরু হবে তখন এই চাল দয়িে আমরা কী করব? এখন সরকাররে কাছে আমাদরে দাব,ি দ্রুত সময়রে মধ্যে আমাদরে এই বরাদ্দ ছাড় করা হোক।
মৎস্যজীবী সমিতির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম কামাল বলেন, আমরা লংগদু উপজেলা নির্বাহী অফিসারের সাথে কথা বলেছি এবং জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছি। তিনি আমাদের আশ্বস্ত করেছেন এ বিষয়ে জেলা প্রশাসকের সাথে কথা বলবেন।
লংগদু উপজেলা নির্বাহী অফিসার মোসাদ্দেক মেহ্দী ইমাম বলেন, জেলেরা আমার কাছে এ বিষয়ে কথা বলেছে এবং স্মারকলিপি দিয়েছে। আমি জেলা প্রশাসকের সাথে কথা বলেছি। রাঙামাটিতে পাহাড় ধসের কারণে এ বিষয়ে কাজ করা সম্ভব হয়নি। তবে খুব শীঘ্রই জেলেদের খাদ্য সহায়তা নিশ্চিত করা হবে।
