তরুণ লেখক ও সংবাদকর্মী ইয়াছিন রানা সোহেল সম্পাদিত ‘পার্বত্য চট্টগ্রামের সাংবাদিকতার পথিকৃৎ এ কে এম মকছুদ আহমেদ’-গ্রন্থের প্রকাশনা উৎসব শনিবার। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের মাইনী মিলনায়তনে বর্ণাঢ্য প্রকাশনা উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর ঊশৈসিং এমপি। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত থাকবেন সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার। সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু এমপি’র সভাপতিত্বে এতে বিশেষ অতিথি থাকবেন ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী প্রত্যাবাসন ও পুনর্বাসন এবং অভ্যন্তরীন উদ্বাস্তু নির্দিষ্টকরণ পুনর্বাসন সম্পর্কিত টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস-চেয়ারম্যান তরুন কান্তি ঘোষ, রাঙামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম ফারুক, রাঙামাটি জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ, জেলা বিএনপি’র সভাপতি হাজী মোঃ শাহ আলম, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাজী মোঃ মুছা মাতব্বর। গ্রন্থ আলোচক থাকবেন রাঙামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী ও রাঙামাটি প্রেসক্লাব সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল।
রাঙামাটিতে কর্মরত সংবাদকর্মীবৃন্দের আয়োজনে ও সাংবাদিক ফোরামের সহযোগিতায় অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবে সুর নিকেতন।
অনুষ্ঠানে যথাসময়ে উপস্থিত থাকার জন্য রাঙামাটিতে কর্মরত সংবাদকর্মীবৃন্দের পক্ষে প্রেস ক্লাবের সাবেক সভাপতি এস এম শামসুল আলম, সাধারণ সম্পাদক আনোয়ার আল-হক ও দৈনিক গিরিদর্পণের বার্তা সম্পাদক নন্দন দেবনাথ সবার প্রতি অনুরোধ জানিয়েছেন।
