দলীয় চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা নিশ্চিত ও তার নি:শর্ত মুক্তির দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রাঙামাটি জেলা বিএনপি। সংগঠনটির অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরাও এই কর্মসূচীতে অংশ নিয়েছেন।
সকালে রাঙামাটি জেলা বিএনপি কার্যালয় চত্বরে অনুষ্ঠিত এই কর্মসূচীর সঞ্চালনা করে জেলা যুবদলের নবগঠিত কমিটির সাধারন সম্পাদক আবু সাদাত মো: সায়েম।
বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সভাপতি ফারুক আহমেদ সাব্বির,জেলা যুবদলের সভাপতি সাইফুল ইসলাম শাকিল,জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাহাঙ্গীর আলম তালুকদার, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট সাইফুল ইসলাম পনির,সাধারন সম্পাদক দীপন তালুকদার দীপু,সভাপতি হাজী মো: শাহ আলম।
বক্তারা অবিলম্বে বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তির দাবি এবং তার সুচিকিৎসা নিশ্চিত করার দাবি জানান।
Previous Articleবান্দরবানে বিএনপির মিছিলে পুলিশের লাঠিচার্জ আহত ১৮, আটক-৬
Next Article প্রাথমিক বিদ্যালয় কক্ষে ইয়াবা ও যৌন উপকরণ !
