রাঙামাটির সাবেক সিভিল সার্জন ডা: নীহারেন্দু তালুকদার বার্ধক্যজনিত কারণে পরলোকগমন করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৬ বছর। বুধবার রাতে চট্টগ্রামের ম্যাক্স হাসপাতালে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন বলে নিশ্চিত করেছেন রাঙামাটি বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সাধারন সম্পাদক তপন বড়ুয়া। মৃত্যুকালে ২ পুত্র ও ২ কণ্যা সন্তান রেখে গেছেন তিনি।
ডা: নীহারেন্দু তালুকদার দীর্ঘদিন রাঙামাটি জেলাবাসির চিকিৎসা সেবায় নিয়োজিত ছিলেন। সাম্প্রতিকসময়ে তিনি চট্টগ্রাম শহরেই বসবাস করে আসছিলেন। গত বেশ কিছুদিন ধরেই বার্ধক্যজনিত নানান রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন তিনি। বুধবার সন্ধ্যার পর শেষ নি:শ্বাস ত্যাগ করেন প্রবীণ এই চিকিৎসক।
তার মরদেহ বুধবার রাতে চট্টগ্রাম বৌদ্ধ মন্দিরে রাখা হয়। সেখান থেকে বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের মিরসরাইতে তার গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে এবং বিকালে রাঙামাটিতে আনা হবে বলে জানিয়েছে তার পারিবারিক সূত্র। শুক্রবার তার অন্তোষ্ট্রেক্রিয়া অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে সূত্রটি।
এদিকে ডা: নীহারেন্দু তালুকদারের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে বড়–য়া জনকল্যাণ সংস্থা,বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ, বৌদ্ধ ছাত্র সংসদসহ বিভিন্ন সংগঠন।
Previous Articleরাঙামাটির সামাজিক সংগঠনগুলোর ব্যতিক্রমী ঈদ শুভেচ্ছা বিনিময়
Next Article ডিসি রাঙামাটির মোবাইল নাম্বার ক্লোন!
৩ Comments
RIP–
৩ পুত্র ২ কন্যা রেখে গেছেন।
আমরা শোকাহত।
RIP…