ভারী বর্ষনে রাঙামাটির লংগদুতে একটি পাহাড় ধসে পড়েছে। উপজেলার সোনাই এলাকার সমিতি দোকান নামক স্থানে এ পাহাড় ধসের ঘটনা ঘটে।
রোববার রাতভর ভারী বর্ষনের ফলে সোমবার সকালে এ পাহাড়টি ধসে লংগদু – দিঘীনালা সড়কের উপর আছড়ে পড়ে ফলে এ সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
এছাড়াও উপজেলার বামেছড়া এলাকায় সড়কের উপর অতিরিক্ত পানি জমে থাকায় যান চলাচল করতে পারছেনা বলে নিশ্চিত করছেন শান্তি পরিবহন লংগদুর ব্যবস্থাপক মিজানুর রহমান বাবু। তিনি বলেন,ঢাকা থেকে ছেড়ে আসা শান্তি পরিবহনের দুটি নাইট কোচ বামে ছড়ায় আটকে আছে। এ সড়কে কোমর সমান পানি জমে আছে। বৃষ্টি থামলে পানি কমার সম্ভাবনা আছে।
এদিকে সোমবার সকালে মাইনী বাজারে একটি বসতঘর ধসে পড়েছে। রহমান মিষ্টি ঘর নামক দোকানের পেছনে লেক লাগোয়া ঘরটি ধসে পড়ে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। এছাড়া মুসলিমব্লক এলাকায় একটি মৎস্য বাঁধ ধসে বিলিন হয়েছে। অতি বৃষ্টির কারনে পানির চাপে বাঁধটি ধসে গেছে বলে জানালেন মৎস্য চাষী কামাল ফকির। তিনি বলেন, ঈদের পরেই মাছ ধরার পরিকল্পনা ছিলো।কিন্তু তার আগেই সব শেষ। বাঁধটিতে প্রায় ৫ লক্ষ টাকার মাছ ছিলো।

১ Comment
তিন পার্বত্য জেলার জন্য সরকার কি পরিমান বাজেট রাখে এইটা জানতে মুন চায়।