বিশ্ব পরিবেশ দিবস ২০১৮ উপলক্ষে স্যালভেশন এর উদ্যোগে চিত্রাংকন প্রতিযোগীতা, রচনা প্রতিযোগীতা ও আলোচনভা অনুষ্ঠিত হয়েছে।
স্যালভেশন এর সভাপতি মোঃ আইয়ুব ভুইয়ার সভাপতিত্বে ও সঞ্চালক ছালেহ আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পৌরসভার মাননীয় মেয়র আকবর হোসেন চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে ছিলেন দৈনিক রাঙামাটি’র ব্যবস্থাপনা পরিচালক সুফিয়া কামাল ঝিমি, সেভ দ্যা ন্যাচার, রাঙামাটির পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ রবিউল ইসলাম, রাঙামাটি মডেল কেজি স্কুলের শিক্ষক আতাউর রহমান।
অলোচনা সভায় প্রধান অতিথি তার বক্তব্যে কিভাবে এই শহর,কাপ্তাই লেক পরিষ্কার রাখা যায় এবং কিভাবে পরিবেশ সুন্দর রাখা যায় তা বলেন। তিনি আরো জানান এই শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন শহর হিসেবে গড়ে তোলা তার স্বপ্ন তিনি এই কাজে সকলের সহযোগীতা চান।
Previous Articleবিতর্কে মুগ্ধতার শহুরে এক বিকেল
Next Article রাঙামাটি যুবদলের দায়িত্বে শাকিল-সায়েম-ইউসুফ
