খাগড়াছড়ির দীঘিনালার ২নং বোয়ালখালি (সদর) ইউনিয়নে উম্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভার মাধ্যমে ২০১৮-২০১৯ অর্থ বছরের ৪১লাখ ২৮ হাজার ২৬০ টাকার বাজেট ঘোষণা করা হয়।
উম্মুক্ত বাজেট আলোচনা সভায় ইউপি চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা ওরফে কালধনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শেখ শহদিুল ইসলাম।
বাজেটে ৪১লাখ ২৮ হাজার ২৬০ টাকা আয় ধরে ৪১ লাখ ২হাজার ৫৬০ টাকা ব্যায় ধরা হয়েছে। বাজেটে সুপয়ে পানির জন্য নলকূপ এবং বিদ্যুতে বিকল্প হিসেবে সোলার বিতরণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
