রাঙামাটির সাজেকে তিন ইউপিডিএফ কর্মীকে হত্যার পর যোগাযোগ করা হলে নিজ নিজ সাংগঠনিক বক্তব্য প্রদান করেছে বিবাদমান তিন আঞ্চলিক দল প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফ,সুধাসিন্ধু-পেলের নেতৃত্বাধীন জনসংহতি সমিতি (এমএনলারমা) এবং গত ৪ জুন হামলায় নিহত তপনজ্যোতি চাকমা বর্মার গড় ইউপিডিএফ(গনতান্ত্রিক) এর শীর্ষ নেতারা।
হত্যাকান্ডের জন্য জনসংহতি সমিতি(এমএনলারমা) ও ইউপিডিএফ (গনতান্ত্রিক)কে দায়ি করেছে ইউপিডিএফ।
তবে পার্র্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (এমএনলারমা)’র কেন্দ্রীয় কমিটির তথ্য ও প্রচার সম্পাদক সুধাকর ত্রিপুরা অস্বীকার করে বলেন, পাহাড়ে সন্ত্রাসী সংগঠন ইউপিডিএফ। তারা পাহাড়ে খুনের রাজনীতি করে। আমরা সাধারণ মানুষকে নিয়ে চুক্তি বাস্তবায়নের কাজ করছি। আমাদের কোন সশস্ত্র গ্রুপ নেই। এটা তাদের নিজের মধ্যে ঝামেলার কারনে হতে পারে। আমরা খুনের রাজনীতি বিশ্বাস করি না।’
ইউপিডিএফ (গণতান্ত্রিক)’র দপ্তর সম্পাদক লিটন চাকমা বলেন, ‘ইউপিডিএফ (গণতান্ত্রিক) এর আহ্বায়ক তপন জ্যোতি বর্মা হত্যার পর থেকে আমরা জনগনকে নিয়ে গণতান্ত্রিক উপায়ে কাজ করে যাচ্ছি। যে এলাকায় ঘটনা ঘটেছে সেটি প্রসিত খীসার ইউপিডিএফ’র নিয়ন্ত্রাধীন এলাকা। আমরা যতদুর জানতে পেরেছি, আমাদের নেতা তপন জ্যোতি বর্মা হত্যার ঘটনার পর আমরা মামলা করেছিলাম সেই ঘটনায় তাদের নিজেদের মধ্যে অসন্তোষ বৃদ্ধি পেয়েছিল এবং তাদের মধ্যে বিরোধ তৈরির কথাও আমরা শুনতে পাচ্ছিলাম। তাদের অবিশ্বাস ও অসন্তোষের কারনে এই ঘটনা হতে পারে।’
ইউপিডিএফ এর প্রচার বিভাগের প্রধান নিরন চাকমা জানিয়েছেন, ‘জেএসএস (এমএনলারমা) ও ইউপিডিএফ (গণতান্ত্রিক) গত ৩ মে ও ৪ মে নানিয়ারচরের ঘটনার পর থেকে বারবার আমাদের দায়ি করে আসছিল। কিন্তু সেই ঘটনায় আমরা সম্পৃক্ত ছিলাম না। সেই রেশ ধরে এই ঘটনা হতে পারে ধারণা করছি। তিনি আরো বলেন, ‘ভোরে জেএসএস (এমএনলারমা) ও ইউপিডিএফ (গণতান্ত্রিক) এর একদল সশস্ত্র ক্যাডার একটি বাসায় একসাথে থাকা ঘুমন্ত অবস্থায় আমাদের তিন কর্মীকে হত্যা করেছে।’

২ Comments
মর মগদা গুন
নিজো এরা নিজে হে হে