রাঙামাটিতে শহীদ হালিম-লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী সম্পন্ন হয়েছে। রবিবার বিকেলে রাঙামাটি শিশু একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. টিপু সুলতান। শহীদ হালিম-লিয়াকত স্মৃতি সংসদ রাঙামাটি সদর উপজেলার উপদেষ্টা এম এ মুস্তফা হেজাজীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের সহকারি পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) আবদুল গফুর, রাঙামাটি মেডিকেল কলেজের সহকারি অধ্যাপক ডা. কহিনুর পারভিন, বাংলাদেশ শিক্ষক সমিতি রাঙামাটি জেলার সাধারন সম্পাদক ও শহীদ আবদুল আলী একাডেমির প্রধান শিক্ষক হাজী মোঃ নজরুল ইসলাম চৌধুরী। প্রধান বক্তা ছিলেন শহীদ হালিম-লিয়াকত স্মৃতি সংসদের নির্বাহী পরিচালক সৈয়দ মোঃ হাসান মুরাদ।
শহীদ হালিম-লিয়াকত স্মৃতি সংসদ রাঙামাটি সদর উপজেলার পরিচালক ইসমাইল হোসেন মুন্নার পরিচালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন মোঃ আলমগীর।
আলোচনা সভা শেষে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে নগদ অর্থ, সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়।
Previous Articleছয় তরুণীর মানবিক কাজ
Next Article থানচিতে কার্বারীর খোজে যৌথ বাহিনী, আটক ২