খাগড়াছড়ির মাটিরাঙ্গার বাসিন্দা অপহৃত তিন বাঙালি যুবককে জীবিত উদ্ধার, ৫ মে রাঙামাটিতে সশস্ত্র হামলায় নিহত মাইক্রোবাস চালক সজীব হাওলাদারের খুনিদের গ্রেফতার ও বিচারের দাবি এবং জনসংহতি সমিতি, ইউপিডিএফসহ পাহাড়ের সশস্ত্র সংগঠনগুলোর রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে সোমবার ও মঙ্গলবার তিন পার্বত্য জেলায় ৪৮ ঘন্টার হরতাল পালিত হবে বলে জানিয়েছে পার্বত্য বাঙালী ছাত্র পরিষদ ও পার্বত্য নাগরিক পরিষদ।
পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শাহাদাত ফরাজি সাকিব এই কর্মসূচির বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, আমাদের কর্মসূচী পালিত হবে। কোথায় কারা হরতাল প্রত্যাহার করলো আমরা জানিনা। আমরা যে ৪৮ ঘন্টার হরতাল ডেকেছি সেটি পালিত হবে।
রাঙামাটিতে হরতাল পালিত হওয়ার কর্মসূচির বিষয়টি নিশ্চিত করেছেন পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের রাঙামাটি জেলা কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম।
রাঙামাটি বাস লঞ্চ মালিক সমিতির সভাপতি মঈনুদ্দিন সেলিম জানিয়েছে, দুইদিনের হরতাল পালনের জন্য আমাদের কাছে চিঠি দিয়ে দিয়ে সহযোগিতা চেয়েছে বাঙালী সংগঠনগুলো। আমরাও বাস লঞ্চ বন্ধ রাখব।
পার্বত্য বাঙালী ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শাহাদাত ফরাজি সাকিব জানিয়েছেন, পার্বত্য চট্টগ্রাম সন্ত্রাসমুক্ত করার লক্ষে জাতি,দল,মত নির্বিশেষে উক্ত কর্মসূচীতে তিন পার্বত্য জেলার (রাঙামাটি,খাগড়াছড়ি,বান্দরবান)’র সকল স্তরের জনগণকে সর্বাত্মক এবং শান্তিপূর্ণভাবে পালনের বিনীত আহ্বান জানাচ্ছি। উক্ত কর্মসূচীতে রোগী,পরীক্ষার্থী,প্রশাসন এবং ওষুধ বহনকারী যানবাহন আওতামুক্ত থাকবে।

১ Comment
https://www.facebook.com/hilltractschittagong/posts/1245897412212085