পার্বত্য চট্টগ্রামের শান্ত পরিবেশকে যারা অশান্ত করতে চান তারাই এই হত্যাকান্ডটি সংঘটিত করেছে, এখানে রক্তপাত করেছে। আমাদের পরিস্কার কথা যারা আমাদেরকে শান্তি থাকতে দিতে চাচ্ছে না, আমরাও তাদের শান্তিতে থাকতে দিব না। গত দুইদিনে ৬ জনের হত্যা কান্ডের ঘটার পর রাঙামাটিতে ঝটিকা সফরে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি ড. এসএম মনির উজ জামান এসব কথা বলেনছেন।
ডিআইজি ড. এসএম মনিরুজ্জামান আরো বলেন, যেকোন মূল্যে আমরা তাদের চিহ্নিত করবো। ইত্যোমধ্যে আমাদের তদন্ত কার্যক্রম অনেক দূর এগিয়েছে। এদেরকে সমূলে উৎখাত করা না পর্যন্ত এদের গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা আমরা গ্রহণ করবো। আপনাদের মাধ্যমে পার্বত্য অঞ্চলে বসবাসরত সকলকে আশ্বস্ত করতে চাই, আমরা তাদের পাশে আছি এবং সরকারে কঠোর নির্দেশনা রয়েছে আর এক ফোটা রক্ত যদি মাটিতে ঝরে, আমরা কঠোর ভাবে দমন করবো। আমরা এই ব্যাপারে কোন ছাড় দিব না। আপনি যদি এদেশের নাগরিক হন এদেশের আইন আপনাকে মেনে চলতে হবে। এর বাহিরে কোন বিকল্প নেই।
তিনি আরো বলেন, আইনশৃঙ্খলা বাহিনী কাজ করতেছে। মামলা করতে চাচ্ছে না তা না, আমরা অনুসন্ধান কাজ আমরা অনেকটা এগিয়ে গেছি। শুধু মামলাই হবে না, আমরা এদেরকে খুজে খুজে সেখানেই থাকুক না কেন সেখান থেকে আমরা তাদের গ্রেফতার করে তাদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নিব।
বিকেলে রাঙামাটির নানিয়ারচর বাজারে বিশেষ আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হবে। নানিয়ারচরের বাজারে এই সভা অনুষ্ঠিত হবে। এত উপজেলার সাধারন মানুষ যোগ দেওয়ার কথা রয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি ড. এসএম মনির উজ জামান।
তিনি রাঙামাটিতে সাংবাদিকদের সাথে কথা বলার পর ঘটনাস্থলে যান এবং নানিয়ারচর উপজেলায় গিয়ে সেখানকার স্থানীয় মানুষদের সাথে কথা বলেন।

১১ Comments
চিরুনি অভিযান হোক
কিচ্ছু বাল করতে পারবেনা। খুজতে গিয়ে বেশি যদি নড়াচড়া করলে উইকেট পড়ার সম্ভাবনা আছে।
কথায় নয় কাজে দেখতে চাই
জুম্ম বনাম জুম্ম লড়াইয়ে আপনাদের কী অশান্তি হচ্ছে?এবার পরিষ্কার করে বোঝা গেল যে,আপনাদের জন্য জুম্মদের মধ্যে বিবাধের সৃষ্টি হয়েছে।বর্তমানে চলছে।ভবিষ্যতে আরও হবে।গণতান্ত্রিক বাংলাদেশ সরকারের প্রশাসন চুপ করে থাকে কেন?ঘটনা ঘটে যাওয়ার পর এরকম করে বলে কেন?হে প্রশাসন Sir আপনারা অনুগ্রহ করিয়া উত্তর দিয়েন।উত্তর দিতে না পারলে পাহাড়ে সুখে শান্তিতে বসবাস করা জুম্মদের অশান্তির সৃষ্টি করো না।
আমরা হলাম জুম্ম সেনা
চাঁপ দিলেও চেঁপে রাখতে পারবা না।
#Gyana_Mitra_Chakma
Langel vai,
Ghothonati ke ba Kara ghotiyeche,apnar maddyome jante chai,
So,ami Ektu buji kom bujiye bolben ki? Please
very sorry ami janina vai
Ow,
Ok thanks
hmm…wellcome to you
এভাবেই বলা উচিত!
কিচ্ছু বাল করতে পারবেনা। খুজতে গিয়ে বেশি যদি নড়াচড়া করলে উইকেট পড়ার সম্ভাবনা আছে।
হা,অভিযান চালাবে?ঢং কত।আসুন না সন্তু লারমার শান্ত অস্ত্র আবার গর্জে উঠুক।মজা টের পাবেন।কত ধানে কত ভুট্টা বুঝবেন খেলা।