খাগড়াছড়িতে শুরু হয়েছে দুদিন ব্যাপি হেডম্যান কার্বারী সম্মেলন। বৃহষ্পতিবার সকালে খাগড়াছড়ি টাউন হলে সম্মেলনের উদ্বোধন করেন মং সার্কেল চিফ সাচিং প্রু চৌধুরী। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত থেকে বক্তব্য রাখেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শতরুপা চাকমা, জেলা প্রশাসক মোঃ রাশেদুল ইসলাম, জেলা পরিষদের সদস্য নির্মলেন্দু চৌধুরী, হেডম্যান এসোসিয়েশনের সাধারণ সম্পাদক স্বদেশ প্রীতি চাকমা, ঝুমা দেওয়ান প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা হেডম্যান কার্র্বারীদের বেতন বৃদ্ধি, অফিস স্থাপনসহ তাদের আধুনিকায়ন করার দাবী জানান। শুক্রবার শেষ হবে এই সম্মেলন।