পাহাড়ে লাশের মিছিলে নতুন কুমার ত্রিপুুরা (৪৫) নামে আরো এক ব্যাক্তি যোগ হয়েছে। দুই দিন নিখোঁজ থাকার পর বুধবার সকালের দিকে দুর্গম ভাঙ্গামুড়ার নতুনপাড়া এলাকা তার লাশ পাওয়া গেছে। সে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উজেলাধীন গোমতি ইউনিয়নের দুর্গম ভাাঙ্গামুড়া নতুনপাড়ার বাসিন্দা মৃত পুর্ন কুমার ত্রিপুরার ছেলে।
জানা গেছে, বুধবার সকালের দিকে স্থানীয়রা লাকড়ী সংগ্রহ করতে পাহাড়ে গেলে তার লাশ দেখতে পায়। পরে মাটিরাঙ্গা থানা পুলিশকে খবর দিলে মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ মো: জাকির হোসেনের নেতৃত্বে পুলিশ ঘটনাাস্থলে রওনা দিয়েছে।
মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ মো: জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিচত করে জানান, এলাকাটি দুর্র্গম হওয়া পুলিশকে ঘটনাস্থলে পৌছতে সময় লাগবে।