নগরায়ন শিল্পায়ন এবং শহরের সার্বিক উন্নয়নের লক্ষ্যে মহারাষ্ট্রের মুম্বাই কে দুটো ভাগে ভাগ করা হয়।মুম্বাই এবং নাভি মুম্বাই।নাভি মুম্বাইয়ের সীমানা নির্ধারিত হয় খারগড় থেকে উরান অব্দি।১৯৭১ সালে সম্পূর্ন নতুনরূপে যাত্রা শুরু করা নতুন মুম্বাই শহরটি মহারাষ্ট্রের সবচেয়ে পরিছন্ন পরিপাটি শহর।২০১৭ সালের পরিসংখ্যানে জানা যায় পরিচ্ছন্ন শহরের তালিকায় শহরটি আছে ৮ম নাম্বারে।
রাষ্ট্র সরকার ১৯৯১ সালের ১৭ ডিসেম্বর নিউ মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশন গঠন করেন(NMMC)।এই কর্পোরেশনের বর্তমান মেয়র হিসবে আছে শ্রী জাওয়ান্ত সুতার।সিটি করপোরেশন গঠনের পর থেকে নাভি মুম্বাই শিক্ষা সংস্কৃতি শহরায়ন নাগরিকের সুযোগ সুবিধার সার্বিক উন্নয়ন প্রতিষ্টায় সু-বিন্যাস মাফিক কাজ করে যাচ্ছে।
“নাভি মুম্বাই:ডেভেলপমেন্ট অফ এ্য সাস্টেইনএ্যাবল সিটি” শীর্ষক নাভি মুম্বাই মিউনিসিপ্যাল কর্তৃক এক সেমিনারে আজ অংশগ্রহন করেছিলো বাংলাদেশ ইয়ুথ ডেলিগেশন টিম।মিউনিসিপ্যাল কর্পোরেশনের হলরুমে আয়োজিত এই সেমিনারে উপস্থিত ছিলেন স্বয়ং মেয়র মহোদয় শ্রী জাওয়ান্ত সুতার।তিনি বাংলাদেশ ইয়ুথ ডেলিগেশন টিমকে শুভেচ্ছা জানান এবং বাংলাদেশ ভারতের সম্পর্ক উন্নয়ন এবং সুস্থ স্বচ্ছ শহর গঠনে যুব সমাজের ভুমিকাই সবচেয়ে বেশি বলে জানান।এছাড়াও উক্ত সেমিনারে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র মান্দাকিনি মাহাত্রে।চেয়ারম্যান অফ স্ট্যান্ডিং কমিটি শ্রীমতি সুভাংগি পাটিল।সহকরী কমিশনার অংকুশ চাভান এবং রবীন্দ্র থাপে ও আনিতা মানভাটকার।
উক্ত সভায় বক্তারা শহর গঠন এবং উন্নয়ন নিয়ে গুরত্বপুর্ন আলোচনা করেন।সিটি ইঞ্জিনিয়ার মোহন দাগাংকার নতুন মুম্বাইয়ের উন্নয়ন এবং নগরায়ন পরিকল্পনার স্লাইড শো প্রদর্শন করেন বাংলাদেশ যুব প্রতিনিধি দলের জন্য।
স্লাইড শো প্রদর্শন শেষে প্রশ্নোত্তর পর্বে মোহন দাগাংকার বলেন “একটা শহর কে উন্নত শহর হিসেবে গড়ে তুলতে একটি পরিকল্পিত পরিকল্পনাই সবচেয়ে মূখ্য,যদিওবা একটি পুরোনো শহরকে নতুন করে ঘষামাজা কঠিন সেক্ষেত্রে নতুন গড়ে তোলা আরো সহজ।তবে প্রত্যেকের সহযোগীতা বিশেষ করে রাজনৈতিক সদিচ্ছাটাই সবচেয়ে জরুরী”
আলোচনা পর্ব শেষে প্রতিনিধি দলকে ঘুরে দেখানো হয় আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত দৃষ্টিনন্দন নকশায় স্থাপিত নতুন মুম্বাই মিউনিসিপ্যাল ভবনটি।মেয়র মহোদয় তার নিজ কার্যকক্ষে একান্ত সাক্ষাত করেন বাংলাদেশ ইয়ুথ ডেলিগেশন টিমের সাথে।এ সময় তিনি সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তরও দেন।
সুস্থ সুন্দর জীবনের জন্য পরিষ্কার পরিচ্ছন পরিবেশ এবং নিজ শহরকে নিজেই পরিষ্কার রাখা জরুরী বলে জানান মেয়র।
বাংলাদেশ ইয়ুথ ডেলিগেশনের ১০০প্রতিনিধির এই দলটি ২৮তারিখ সন্ধ্যায় মুম্বাই পৌঁছায়। এবং ২৯ তারিখ সকালে তারা সাক্ষাত করেন নতুন মুম্বাইয়ের সিটি মেয়র জায়ওয়ান্ত সুতারের সংগে।এরপর এই দলটি মুম্বাই ইউনিভার্সিটির অধীন একটি শিক্ষা প্রতিষ্টানে সাংস্কৃতিক আয়োজনেও অংশগ্রহন করে।আজ ৩০তারিখ এই দলটি পুনের উদ্দেশ্য রওনা দিবে।
