রাঙামাটি শহরের ঐতিহ্যবাহি বাংলা নববর্ষ উদযাপন কমিটির দায়িত্ব এবার পড়েছে নিরুপম ত্রিপুরা,অপুশ্রীং লেপচা এবং সুমন ত্রিপুরার কাঁধে। নবগঠিত কমিটিতে নিরুপম ত্রিপুরা আহ্বায়ক ও সদস্য সচিব অপুশ্রীং লেপচা এবং সুমন ত্রিপুরা অর্থ সচিব হিসেবে মনোনিত করা হয়েছে। সাথে থাকবে যুগ্ম আহ্বায়ক বকুল আসাম, ছাবির আলম সুমন, সুদিপ্ত রাজ চৌধুরী সজল দাশ, যুগ্ম সদস্য সচিব জন ত্রিপুরা গৌরব ও ববি চাকমা, সহকারী অর্থ সচিব সঞ্জীব কুমার দাশ (মামুন)। মহিলা সম্পাদিকা হিসেবে মুনমুন চাকমা, শান্ত ত্রিপুরা, লক্ষ্মী দেবী নেওয়ার ও রিনি দে। সদস্য বাবলু থাপা, শম্পু বাহাদুর থাপা, মোঃ নাহিদ, অরনপ ত্রিপুরা, প্রীতম চাকমা রিপন, দীপ্ত মান বড়–য়া, মোঃ জনি, সুজিত দে, অনিক ত্রিপুরা, শিমুল চৌধুরী, ডেনি ত্রিপুরা, রবি দে, আকিব, বিশাল ত্রিপুরা, মোঃ সাজ্জাদ, দিপশ চাকমা, মোঃ আরিফ, মোঃ জলিল, বারুদ চাকমা, প্রমোদ চাকমা, অমিতাভ নেওয়ার ও রাজেশ দাশ।
বাংলা নববর্ষ ১৪২৫ বঙ্গাব্দ’কে স্বাগত জানানোর উদ্দেশ্যে বিগত ২৪ বছরের ন্যয় এ বছর ২৫বছর (রজত জয়ন্তী) উদযাপনের লক্ষ্যে রাঙামাটির মাঝেরবস্তি এলাকায় বাংলা নববর্ষ উদযাপন পরিষদ ১৪২৫বঙ্গাব্দ কমিটি গঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে শহরের স্থানীয় একটি হোটেলে এ কমিটি গঠন করা হয়।
এ সময় রাঙামাটির মাঝেরবস্তি বাংলা নববর্ষ উদযাপন পরিষদের উপদেষ্টা ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য অমিত চাকমা রাজু, বাংলা নববর্ষ উদযাপন পরিষদের উপদেষ্ঠা ও ৩নং পৌর কাউন্সিলর পুলক দে, পরিষদের উপদেষ্ঠা নাসির উদ্দিন তালুকদার, উপদেষ্টা মাইকেল দাশ বিপ্লব’সহ অন্যান্য উপদেষ্টারা উপস্থিত ছিলেন।
এবছরও আগামী ২ বৈশাখ দিনব্যাপী বর্ণ্যাঢ্য র্যালী, পান্তা ভাত বিতরণ, পুরস্কার বিতরনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে বলে জানিয়েছেন আয়োজকরা।
কমিটি কর্তৃক আগামী ১৫এপ্রিল ২০১৮ আয়োজিত অনুষ্ঠান সমূহে প্রশাসনের কাছ থেকে আইন শৃংখলা রক্ষায় সার্বিক সহযোগীতা প্রদানের অনুরোধ জানানো হয়।

৩ Comments
উৎসব সফল হোক….নির্বিঘ্নে মানুষ উদযাপন করুক….
শুভ কামনা………
প্রিয় শহড় রাংগামাটিকে ভালোবেসে তখনকার পেক্ষাপটে সাম্প্রদায়িক সম্প্রীতির চেতনায় শুরু করে চিলাম প্রথম,এ চেতনা ছড়িয়ে পড়ুক পার্বত্য অঞ্চলের প্রতি ঘরে,,,,,,,,, শুভ কামনা রইল
দোয়া করবেন ভাই আপনাদের অবদান আমরা কখনো ভুলব না।