নানা আয়োজনে বান্দরবানে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে বিভিন্ন বিভিন্ন উপজেলার নারী সংগঠনগুলোর কর্মীরা অংশ নেয়।
পরে বঙ্গবন্ধু মুক্তমঞ্চে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ আসলাম হোসেন। জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুষ্মিতা খিসার সভাপতিত্বে অন্যদের মধ্যে পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মফিদুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বঙ্গবন্ধু মুক্তমঞ্চে আয়োজিত নারী মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন অতিথিরা।
অপরদিকে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস)র উদ্যোগে দলীয় কার্যালয়ে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়েছে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান ওয়াইচিং প্রু, জেএসএস জেলা সভাপতি উছোমং মারমা প্রমুখ।