‘মাদকের বিষয়ে কোন ছাড় নেই’ জানিয়েছেন রাঙামাটির নবাগত জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ। তিনি বলেন, মাদক, বাল্য বিবাহসহ সামাজিক নানান প্রতিকূলতার বিষয়ে আমি কাজ করবো। মাদকের বিষয়ে আমার কোন ছাড় নেই। বৃহস্পতিবার দুপুরে রাঙামাটির গণ্যমান্য ব্যাক্তিবর্গ ও মিডিয়াকর্মীদের সাথে মত বিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
জেলা প্রশাসক জানান, রাঙামাটির কৃষক থেকে শুরু করে সাধারণ মানুষের জন্য সার্বক্ষনিক তার দরজা উন্মুক্ত থাকবে। সাম্প্রদায়িক সম্প্রতির রক্ষায় প্রশাসন অতীতের মতো করেই কঠোর হস্তে দমন করবে। কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি হিসেবে আমি আপনাদের সাথে নিয়েই ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো। এছাড়া নারী সমাজের প্রতি জেলা প্রশাসনের বিশেষ গুরুত্বারোপ থাকবে বলেও জানান তিনি।
এসময় নবনিযুক্ত জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ রাঙামাটির মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা ও মিডিয়াকর্মীদের সাথে মত বিনিময় করেন। এতে অতিরিক্ত জেলা প্রশাসক (স্থানীয় সরকার) ড. প্রকাশ কান্তি চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শারমিন আক্তার, অতিরিক্ত জেলা জেলা ম্যাজিস্ট্রেট নজরুল ইসলাম, সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা সুমনি আক্তারসহ জনপ্রতিনিধি, সাংবাদিক ও সমাজ সেবীরা উপস্থিত ছিলেন।
মত বিনিময় সভায় বক্তব্য রাখেন- মুক্তিযোদ্ধা কমান্ডার রবার্ট রোনাল পিন্টু, প্রবীণ ব্যাক্তি এ কে দেওয়ান, সদর উপজেলা চেয়ারম্যান অরুন চাকমা, সাবেক পৌর চেয়ারম্যান কাজী নজরুল ইসলাম, প্রবীণ সাংবাদিক সুনীল কান্তি দে, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান মনিরুজ্জামান মহসীন রানা, বিশিষ্ট সমাজসেবক আবু সৈয়দ, রাঙ্গামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, সাধারণ সম্পাদক আনোয়ার আল হকসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতারা।
এসময় গণ্যমান্য ব্যাক্তিরা রাঙ্গামাটির জেলা প্রশাসকের সাথে বিভিন্ন বিষয়ে মত প্রকাশ ও শুভেচ্ছা বিনিময় করেন।
প্রসঙ্গত, সোমবার যোগদান করেন রাঙামাটির জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ। বুধবার দুপুরে বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নানের কাছ থেকে গ্রহন করেন।

১ Comment
আমার ব্যবসা প্রতিষ্টানের পাশে জমজমাট মাদকের হাট কিন্তু…….?????