স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘মিয়ানমারে সীমান্তে কোনো ধরণের বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হলে বিজিবি কঠোরহস্তে দমন করতে প্রস্তুত রয়েছে। সীমান্তের নিরাপত্তায় বিজিবি সর্বদা সতর্কবস্থায় প্রহরায় নিয়োজিত রয়েছে। বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টির কোনো সুযোগ নেই। বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি খুবই দক্ষ এবং শক্তিশালী। সীমান্ত সুরক্ষায় সীমান্তরক্ষী বাহিনীর শক্তি আরো বৃদ্ধি করা হবে। দেশের স্বার্বভৌমত্ত রক্ষায় বর্ডার গার্ড বিজিবির সদস্য সংখ্যাও আরো বাড়ানো হবে।’
বৃহস্পতিবার বান্দরবানের পাশ্ববর্তী সাতকানিয়ার বায়তুল ইজ্জত বিজিবি প্রশিক্ষণ কেন্দ্রে ৯১ তম রিক্রুট ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মিয়ানমার সীমান্তে অহেতুক ভারী অস্ত্রশস্ত্র নিয়ে সেনা ও সীমান্তরক্ষী বাহিনী বাড়িয়েছে। বিষয়টি নিয়ে আলোচনার জন্য সীমান্তরক্ষী বাহিনী পর্যায়ে যোগাযোগ হয়েছে। মিয়ানমারের দাবী, সীমান্তের জিরোলাইনে আশ্রয় রোহিঙ্গারা মিয়ানমারের ফেরার চেষ্টা করছে খবর পেয়েই নিরাপত্তা বাড়িয়েছে মিয়ানমার। কিন্তু আমাদের কোনো সমস্যা নেই। কারণ আশ্রয় নেয়া রোহিঙ্গারা জিরোলাইনে মিয়ানমারের অংশে রয়েছে। তারপরও নোম্যান্স ল্যান্ডের রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার জন্য মিয়ানমারকে চাপ প্রয়োগ করা হচ্ছে। শূণ্যরেখায় আশ্রয় নেয়া রোহিঙ্গাদের বাংলাদেশের অনুপ্রবেশের কোনো সুযোগ দেয়া হবেনা।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন, বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার এন্ড কলেজেরর কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল মোঃ সাজ্জাদ হোসেন, বান্দরবান বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল আব্দুল খালেক, বান্দরবান বোমাং সার্কেল রাজা উচপ্রু চৌধুরী’সহ বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের উচচপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কুচকাওয়াজের প্যারেড কমান্ডার ছিলেন রামু ৫০ বিজিবির মেজর কাজী মঞ্জুরুল ইসলাম এবং প্যারেড এ্যাডজুটেন্ট ছিলেন এডি মো: শাহাদাত হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী ৯১তম রিক্রুট ব্যাচ এর ৫৩৫জন নবীন সৈনিকদের মধ্যে বিষয়ভিত্তিক ১ম স্থান অর্জনকারী ও সর্ববিষয়ে শ্রেষ্ঠ নবীন সৈনিক এর মাঝে পুরস্কার বিতরণ করেন।

১ Comment
গত ২৮/০২/২০১৮ বন্দুকভাঙ্গা ইউনিয়নে স্মার্ট কার্ড বিতরণ করতে গিয়ে নির্বাচন কমিশনের ২ সদস্য আহত হয়ে রাঙ্গামাটি সদর হাসপাতালে ভর্তি হয়েছেন
তবে দুঃখের বিষয় হলো দুজন ই বাঙ্গালি,
১৬ জন সদস্য থাকা সত্বে ও তারা কোন অবাঙ্গালিকে মারধর করেনি,
আরো দুঃখের বিষয় হলো কোন পত্রিকায় কোন তা কেন আসেনি?
অথচ জনগুরুত্বপুর্ণ বিষয় হলে ও তা গুরুত্ব পায়নি
অথচ নির্বাচন কমিশন স্মার্ট কার্ড বিতরণ স্থগিত করেছে