খাগড়াছড়ির দীঘিনালায় দুইদল পাহাড়ী সন্ত্রাসী সশস্ত্র গ্রুপের বন্দুকযুদ্ধে এক যুবক নিহত হয়েছে। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ১নং যৌথখামার রাবার বাগান এলাকায় এ ঘটনা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে হঠাৎ করে গোলাগুলির শব্দ শোনা যায়। এরপর পার্শ্ববর্তিরা গিয়ে পাশের রাবার বাগানে এক যুবকের গুলিবিদ্ধ লাশ পরে থাকতে দেখে। নিহত যুবকের বয়স ২৮ । তাৎক্ষনিকভাবে নিহত চাকমা সম্প্রদায়ের ওই যুবকের পরিচয় কেউ সনাক্ত করতে পারেনি।
তবে স্থানীয় সূত্রগুলোর দাবি, পাহাড়ের আঞ্চলিক সংগঠনের দুই পক্ষের মধ্যে বন্দুকঙুদ্ধের ঘটনা ঘটেছে, এবং নিহত যুবকও কোন আঞ্চলিক সংগঠনের সক্রিয় কর্মী হবে।
দীঘিনালা থানার অফিসার ইনচার্জ শামসুদ্দীন ভূইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশের সুরতহাল রিপোর্ট তৈরির জন্য ঘটনাস্থলে রয়েছে।