মানিকছড়ি প্রতিনিধি ।।
পবিত্র মাহে রমজান উপলক্ষে খাগড়াছড়ি জেলার গুইমারা রিজিয়নের অন্তর্গত লক্ষীছড়ি জোন আর্ত-মানবতার সেবায় ইফতার সামগ্রী বিতরণ করেছে। সোমবার ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
লক্ষীছড়ি জোনের আওতাধীন মগাইছড়ি হাফিজিয়া মাদ্রাসা ও লক্ষীছড়ি এতিমখানার মোট ১৩০ জন শিক্ষার্থীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন লক্ষীছড়ি জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল এ এইচ এম জুবায়ের। এ সময়ে অত্র জোনের জোন উপ-অধিনায়ক, অত্র মাদ্রারার সভাপতি ও গন্যমান্যব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মানবিক সহায়তা কর্মসূচি শেষে লক্ষীছড়ি জোনের কমান্ডার বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা সাধারণ মানুষের পাশে আছে। আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে।
