বান্দরবান প্রতিনিধি
ছাত্রলীগের উদ্যোগে বান্দরবানে দরিদ্র অসহায় মানুষদের জন্য রমজান মাসজুড়ে ত্রিশ দিন ইফতারের আয়োজন করা হয়েছে। জেলা শহর বান্দরবান বাজারস্থ বঙ্গবন্ধু মুক্তমঞ্চ মিলনায়তনে প্রতিদিনই ইফতার এবং দেশবাসীর জন্য দোয়া মাহফিলের এ আয়োজন চলেছে।
ছাত্রলীগের এ আয়োজনে প্রতিদিন বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতাদের সাথে অসহায়, দরিদ্র, ছিন্নমূল এবং ফকির মিসকিন তিন শতাধিক লোক অংশ নেয়।
ইফতার আয়োজনে সবার জন্য থাকছে প্যাকেটে খেজুর, ছোলা, মুড়ি, শসা, বেগুনি, পেয়াজু, জিলাপি, শরবত, পানি’সহ বিভিন্ন ধরণের খাবার। দোয়া মাহফিলের জন্য রাখা হয় মাওলানাও। ছাত্রলীগের উদ্যোগটি বেশ প্রশংসা কুড়িয়েছেন জেলা জুড়ে।
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন মানিক বলেন, পবিত্র মাহে রমজান উপলক্ষে মাসজুড়ে ইফতারের আয়োজন মূলত সুবিধা বঞ্চিত মানুষগুলোর জন্য। ধনী গরীব কোনো ভেদাভেদ নেই এখানে। বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতাদের আমন্ত্রন জানানো হয় ইফতারে। সমাজের অসহায় বঞ্চিত দরিদ্র, ছিন্নমূল এবং ফকির মিসকিন সবাই একসাথে মিলে ইফতার করি প্রতিদিন তিনশ জনের মত। দোয়া করা হয় দেশবাসীর জন্য।
জেলা ছাত্রলীগের সভাপতি পুলু মারমা বলেন, ইফতার আয়োজনটি সার্বজনীন। এখানে অসহায়, দরিদ্র, ছিন্নমূল এবং ফকির মিসকিন তিন শতাধিক লোকজন একসাথে অংশ গ্রহণ করে। দেশবাসীর জন্য দোয়া মাহফিল করা হয়। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুরের সহযোগিতায় এই আয়োজন চলছে।
Previous Articleবাঘাইছড়িতে প্রান্তিক চাষীদের কৃষি প্রনোদনা বিতরণ
Next Article মাটিরাঙ্গায় সততা স্টোর উদ্বোধন
