নানিয়ারচর প্রতিনিধি ॥
রাঙামাটির নানিয়ারচরে ভাবগাম্ভীর্যের সাথে যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালন করা হয়েছে। শনিবার সকালে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদের মিলনায়তনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়। পরে উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদদের স্মৃতিচারণ করে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা সাদিয়া নূরিয়া। এতে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রগতি চাকমা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নূরজামাল হাওলাদার, নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন হালদার, স্থানীয় মুক্তিযোদ্ধাবৃন্দ এবং বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
