খাগড়াছড়ি প্রতিনিধি
খাগড়াছড়িতে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ মার্চ উদযাপিত হয়েছে।
দিনটি উপলক্ষে মঙ্গলবার(০৭ মার্চ) সকালে খাগড়াছড়ি টাউন হল প্রাঙ্গনে স্থাপিত চেতনা মঞ্চে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এছাড়া জেলা আওয়ামীলীগের পক্ষ থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে টাউন হল প্রাঙ্গনে এক আলোচনা সভায় মিলিত হয়।
কর্মসূচিগুলোতে স্থানীয় সংসদ সদস্য কুজেন্দ্র্র লাল ত্রিপুরা, সংরক্ষিত আসনের সংসদ সদস্য বাসন্তী চাকমা, জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী, জেলা প্রশাসক মো: শহিদুজ্জামন, পুলিশ সুপার মো. নাইমুল হক, পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরীসহ বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, পরাধীনতা থেকে বাঙ্গালি জাতির মুক্তি এবং বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণটি এক অনন্য তাৎপর্যপূর্ণ। যে ভাষনে বাঙ্গালি জাতির মুক্তি, সংগ্রাম ও স্বাধীনতার চিত্র ফুটে উঠেছে। এই ভাষণ দিয়ে বাঙ্গালি জাতি পরাধীনতা থেকে মুক্তির পথ খুঁজে পেয়েছে। যার ফলে আজকের বাংলাদেশ মাথা তুলে দাঁড়িয়ে আছে।
