বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় পাঁচ বছরের কারাদন্ডের রায় ঘোষণার কিছু সময় পর রাঙামাটি শহরের রিজার্ভবাজার জেটিঘাট থেকে একটি মিছিল বের করে দলটির বিভিন্ন সহযোগি সংগঠনের নেতাকর্মীরা। মিছিল থেকে চৌমুহনী চত্বরে বাঁশ কাঠ দিয়ে আগুন ধরিয়ে দিয়ে রাস্তা অবরোধ করে বিএনপি কর্মীরা, পরে সেখান থেকে তাদের হটিয়ে দেয় পুলিশ। সাথে থাকা যুবলীগ, ছাত্রলীগ স্বেচ্ছাসেবকলীগ প্রতিরোধে সহায়তা করে পরে সেখানেই সমাবেশ করে।
বিএনপি কর্মীদের পিছু হটিয়ে রিজার্ভ বাজার গীতাশ্রম মন্দিরের সামনে সমাবেশে রাঙামাটি জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ কাজলের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন রাঙামাটি জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ শাওয়াল উদ্দিন সহ যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দ। 
এসময় বক্তারা আরো বলেন, এই ধরনের গুপ্ত হামলা চালিয়ে কোন লাভ নাই। যদি ভবিষ্যতে এই ধরনের হামলা চালিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করা হয়, তাহলে আর ছাড় দেয়া হবে না, আমরা আজকের বিশৃংখলাসৃষ্টিকারিদের মধ্যে যাদের চিনি, তাদের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া হবে।
প্রত্যক্ষদর্শীদের জানিয়েছেন, বেলা সাড়ে তিনটার দিকে বিএনপি কর্মীদের মিছিল থেকে পুলিশের একটি গাড়িকে ধাওয়া দেয়া হয় এবং ইট নিক্ষেপ করে গাড়িকে লক্ষ্য করে, তখন পুলিশের গাড়িটি চলে গেলেও তার কিছুক্ষণ পর অতিরিক্ত পুলিশ এসে অবরোধকারীদের টিয়ারশেল নিক্ষেপ করে পিছু হটানোর চেষ্টা করে। পরবর্তীতে আরো বিপুল সংখ্যক পুলিশ, বিজিবি যোগ দেয় তাদের সাথে। তাৎক্ষনিক তাদের সাথে যোগ দেয় আওয়ামীলীগ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এসময় আইনশৃংখলাবাহিনী ও সরকারি দলের নেতাকর্মীদের যৌথ প্রতিরোধে পিছু হঠে বিএনপিকর্মীরা।
এই সময় রাঙামাটি জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী মোঃ মুছা মাতব্বর ঘটাস্থলে এসে সকল ব্যবসায়ীদের দোকান খোলার আহ্বান জানান এবং ভবিষ্যতে এই রকম গুপ্ত হামলা চালানো হলে সন্ত্রাসীদের ভয়ে দোকান বন্ধ না করে, ধরে পুলিশে দেওয়ার আনুরোধ জানান।
একই সময়ে শহরের তবলছড়ি এলাকায়ও মিছিল করার চেষ্টা করে বিএনপির নেতাকর্মীরা। তবে পুলিশ ও ছাত্রলীগ যুবলীগের বাধার কারণে তারা বেশিদূর এগোতে পারেনি।
রাঙামাটির কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সত্যজিৎ বড়–য়া জানান, রিজার্ভ বাজারে কিছু ছেলে টায়ার জ¦ালিয়ে এবং বিক্ষোভ করার চেষ্টা করলে আমরা তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়। বর্তমানে শহরের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি। এছাড়া যে কোন পরিস্থিতি মোকাবেলায় পুলিশ প্রশাসন প্রস্তুত রয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
