বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল রাজস্থলী উপজেলার আহ্বায়ক কমিটির সদস্য মো. সৈকতকে মারধরের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে রাঙামাটি জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ নুর নবী ও সাধারণ সম্পাদক আবু সাদাত মো. সায়েম।
গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জেলা যুবদলের শীর্ষ এই দুই নেতা জানান, বুধবার রাত আনুমানিক দশটার দিকে দুর্বৃত্তরা আকস্মিক হামলা চালিয়ে সৈকতকে ব্যাপক মারধর করলে সে গুরুতর আহত হয়। তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে পাঠায়, পরে তার অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

বিবৃতিতে এই হামলাকে ঘৃণ্য ও জঘন্য বলে মন্তব্য করে যুবদল নেতারা হামলার সাথে জড়িতদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। (বিজ্ঞপ্তি)
