কাপ্তাই প্রতিনিধি ॥
বাংলাদেশ সেনাবাহিনী কাপ্তাই ১০ আর,ই ব্যাটালিয়নের উদ্যোগে অসহায় সুবিধা বঞ্চিত মানুষের মাঝে নগদ অর্থ ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার সকালে সেনাবাহিনীর হাজাছড়া ক্যাম্প এর অন্তর্গত হরিণ ছড়া এলাকায় অসহায় দরিদ্র মানুষের মাঝে এই সহায়তা প্রদান করা হয়। এছাড়া ভাইবোন ছড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের মাঝেও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
১০ আর,ই ব্যাটালিয়ন এর অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ সোহেল ,পিএসসি এসব সহায়তা সুবিধা বঞ্চিতদের হাতে তুলে দেন। এসময় তিনি ভবিষ্যতে সুবিধা বঞ্চিত মানুষের জন্য সহায়তা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
