মো: ইসমাইল, পানছড়ি ॥
গ্যাস, বিদ্যুৎ, চাল, ডাল, তেল আটাসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য ও সার ডিজেলসহ কৃষি উপকরণের লাগামহীন মূল্য বৃদ্ধির প্রতিবাদে এবং গণতন্ত্র পুনরুদ্ধার, সরকারের পদত্যাগ, বেগম খালেদা জিয়া ও নেতাকর্মীদের মুক্তিসহ ১০দফা দাবি আদায়ের লক্ষ্যে খাগড়াছড়ির পানছড়ি উপজেলার পাঁচ ইউনিয়নে বিএনপি’র পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৪টায় উপজেলা বিএনপি’র সভাপতি মো. বেলাল হোসেন ও সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলীর সার্বিক ব্যবস্থাপনায় উপজেলার ৫ ইউনিয়নে পৃথক পৃথক পদযাত্রা অনুষ্ঠিত হয়।
এসময় লোগাং ইউনিয়ন, চেঙ্গী ইউনিয়ন, পানছড়ি সদর ইউনিয়ন, লতিবান ইউনিয়ন ও উল্টাছড়ি ইউনিয়নের দলীয় নেতৃবৃন্দ ইউনিয়ন পদযাত্রায় অংশ নেন।
