খাগড়াছড়ি প্রতিনিধি ॥
উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট(এইচএসসি) পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এবারও পাশের হার এবং সর্বোচ্চ জিপিএ-৫ পেয়ে সেরা বিদ্যাপীঠ খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ। পরীক্ষায় বিদ্যালয়টির ২৫১ শিক্ষার্থীর বিপরীতে পাশ করেছে ২৩৫ জন। যার পাশের হার ৯৩.৬৩শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৫৩জন।
তবে জেলার অন্যতম অপর দুই শিক্ষা প্রতিষ্ঠানের ফলাফল আশানুরুপ হয়নি। খাগড়াছড়ি সরকারি কলেজ থেকে পরিক্ষায় ৯২৭ জনের বিপরীতে পাশ করেছে ৫৬৪জন। পাশের হার ৬০.৮৪শতাংশ। জিপিএ-৫এর সংখ্যা ২৯টি। খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজ থেকে ৫৫৭জন পরিক্ষার্থীর বিপরীতে পাশ করেছে ২৯৫জন। পাশের হার ৫২.৯৬শতাংশ। প্রতিষ্ঠানটিতে জিপিএ-৫ পেয়েছে ২জন শিক্ষার্থী।
এছাড়া প্রাপ্ত তথ্য মতে, জেলার দীঘিনালা ডিগ্রি কলেজ থেকে ৭৩৫ জনের বিপরীতে পাশ করেছে ৬৫৮জন। পাশের হার ৮৯.৫২শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৮জন। কুজেন্দ্র মল্লিকা কলেজ থেকে ১০১জন পরিক্ষার্থীর বিপরীতে পাশ করেছে ৯১জন। পাশের হার ৯০.১০শতাংশ। ভাইবোনছড়া কলেজ থেকে ৯জনের বিপরীতে পাশ করেছে ৩জন। পাশের হার ৩৩.৩৩শতাংশ।
দীঘিনালার বাবুছড়া কলেজ থেকে ৭১ পরিক্ষার্থীর বিপরীতে পাশ করেছে ৬৪জন। পাশের হার ৯০.১৪শতাংশ। বৌদ্ধ শিশুঘর কলেজ থেকে ৪জন পরিক্ষার্থীর বিপরীতে পাশ করেছে ১জন। পাশের হার ২৫.০০শতাংশ। লক্ষীছড়ি কলেজ থেকে ১৫৯জনের বিপরীতে পাশ করেছে ১২৭জন। পাশের হার ৭৯.৮৭শতাংশ। জিপিএ-৫পেয়েছে ১জন।
মহালছড়ি কলেজ থেকে ৩০১জনের বিপরীতে পাশ করেছে ১৬০জন। পাশের হার ৫৩.১৬শতাংশ। মানিকছড়ি গিরি মৈত্রি কলেজ থেকে ৫৫৮জনের বিপরীতে পাশ করেছে ২৫৭জন। পাশের হার ৪৬.০৬শতাংশ। জিপিএ-৫পেয়েছে ৩জন। চেঙ্গী সারিবালা মহাবিদ্যালয় থেকে ৬৩জনের বিপরীতে পাশ করেছে ৪২জন। পাশেরহার ৬৬.৬৭শতাংশ। পানছড়ি ডিগ্রি কলেজ থেকে ৫৭৬জনের বিপরীতে পাশ করেছে ৩৮০জন। পাশের হার ৬৫.৯৭শতাংশ।
মাটিরাঙ্গা ডিগ্রি কলেজ থেকে ২৯৮জনের বিপরীতে পাশ করেছে ২১৪জন। পাশের হার ৭১.৮১শতাংশ। জিপিএ-৫পেয়েছে ৩জন। তবলছড়ি গ্রীণ হিল কলেজ থেকে ২৩১জনের বিপরীতে পাশ করেছে ১৩৩জন। পাশের হার ৫৭.৫৮শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ২জন। গুইমারা কলেজ থেকে ২০২জনের বিপরীতে পাশ করেছে ১৬৩জন। পাশের হার ৮০.৬৯শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৫জন।
