লংগদু প্রতিনিধি
রাঙামাটির লংগদু উপজেলার বাইট্টাপাড়া বাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে ত্রাণ সহায়তা প্রদান করেছে লংগদু উপজেলা বিএনপি। সোমবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও বিএনপির অঙ্গসহযোগী সংগঠন লংগদু উপজেলা শাখার আয়োজনে এবং উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন এর সভাপতিত্বে বাইট্টাপাড়া বাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৩১ ব্যবসায়ীর মাঝে ত্রাণ বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দিপন তালুকদার দীপু। এসময় উপস্থিত ছিলেন, রাঙামাটি জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু নাছির, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি নুরনবী, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু সাদাৎ মোঃ সায়েম, নানিয়াচর উপজেলা বিএনপির সভাপতি নুরুজ্জামান, জেলা সেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সম্পাদক দেবমতি চাকমা সহ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক এম এ হালিম, মোঃ, সৈয়দ ইউনুছ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বিতরণকৃত এসব ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল জন প্রতি ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি চিনি,১ লিটার তৈল,২ কেজি আলু,১ কেজি লবণ,১ কেজি আটা, ২ কেজি পেঁয়াজ ইত্যাদি।
উল্লেখ্য: গত ২১জানুয়ারি সন্ধ্যা ৫টার দিকে অগ্নিকান্ডে লংগদু উপজেলার বাইট্টাপাড়া বাজারে ৩১টি দোকান পুড়ে ছাই হয়ে যায়, অগ্নিকান্ডে ক্ষতির পরিমাণ প্রায় ৩কোটি টাকা।
