লামা প্রতিনিধি
বান্দরবান জেলার লামা সাংবাদিক ফোরামের দ্বি-বার্ষিক নির্বাচন’২২ সম্পন্ন হয়েছে। শুক্রবার বিকেলে স্থানীয় কুটুম বাড়ি রেস্টুরেন্টের হল রুমে গোপন ব্যালটের মাধ্যমে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
ফোরামের ১৫ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করে নতুন নেতৃত্ব নির্বাচন করেন। নির্বাচনে গোপন ব্যালটে ইউছুপ মজুমদার সভাপতি নির্বাচিত হন। এর আগে কোন প্রতিদ্বন্ধী না থাকায় নূর মোহাম্মদ মিন্টু সাধারণ সম্পাদক ও আবুল হাসেম সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়।
উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ মাহবুবুর রহমান, প্রেসক্লাবের সভাপতি প্রিয়দর্শী বডুয়া ও সাধারন সম্পাদক মো.কামরুজ্জামান, মানবাধিকার কর্মী মো.রুহুল আমিন প্রমুখ উপস্থিত ছিলেন। নির্বাচনে মো. শাহনেওয়াজ আহবায়ক, মো. আলমগীর হোসেন সদস্য সচিব, অরুপম বড়ুয়া ও বিপ্লব দাশ সদস্য পদের দায়িত্ব পালন করেন।
নির্বাচনের সত্যতা নিশ্চিত করে পরিচালনা কমিটির আহবায়ক মোহাম্মদ শাহনেওয়াজ বলেন, আগামী ১৫ দিনের মধ্যে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠনের শর্তে গঠিত আংশিক কমিটি অনুমোদন দেয়া হয়েছে।
Previous Articleরুমায় যুবক হত্যার দায়ে গ্রেফতার ১
Next Article মাতৃভাষার বই পাবে ৬৭ হাজার নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী
