খাগড়াছড়ি প্রতিনিধি
শুভ প্রবারণা পূর্ণিমা-২০২২ উপলক্ষ প্রধান মন্ত্রী ত্রাণ ও কল্যান তহবিল থেকে খাগড়াছড়ি বিভিন্ন বৌদ্ধ বিহারে অনুদানের চেক বিতরণ করন হয়েছে।
সোমবার(২৬ ডিসেম্বর) সকালে খাগড়াছড়ি কল্যান ট্রাষ্টির অফিসের হল এ চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত খাগড়াছড়ি মহিলা আওয়ামীলীগের সভানেত্রী ক্রইসাইঞো চৌধুরী। এবার খাগড়াছড়িতে ৮২ টি বৌদ্ধ বিহারে ১৫ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বৌদ্ধ ধর্মীয় কল্যান ট্রাষ্টি রূপনা চাকমার সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য ও আওয়ামীলীগের মহিলা বিষয়ক সস্পাদক, জেলা পরিষদ সদস্য শাহিনা আক্তার, এছাড়া বিভিন্ন বৌদ্ধ বিহারের বিহারধ্যাক্ষ ও বিহার পরিচালনা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।
