রাঙ্গামাটি জেলার বিভিন্ন উপজেলা হতে চুরি হওয়া ৩০টি মোবাইল উদ্ধার করলো পুলিশ। রবিবার (১৮ ডিসেম্বর) সকালে রাঙ্গামাটি কোতয়ালি থানায় এক প্রেস বিফ্রিং এ তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার মারুফ হাসান।
এসময় তিনি বলেন, আমাদের কাছে বিভিন্ন সময় অভিযোগ আসে মোবাইল চুরি হয়েছে। তাই আমরা সে অভিযোগের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে মোবাইল গুলি উদ্ধার করি। উদ্ধারকৃত মোবাইলগুলো যাচাই-বাচাই করে তার সঠিক মালিকের হাতে আমরা তুলে দিবো।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহাঙ্গীর আলম জানান, রাঙ্গামাটি থেকে চুরি হওয়া মোবাইল গুলো চোররা চট্টগ্রাম সহ বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে বিক্রি করে দেয়। এমন অভিযোগের প্রেক্ষিতে আমরা ট্যাক করে দেখি মোবাইল গুলো কোথায় আছে তারপর যাদের কাছে মোবাইল গুলো ছিলো তারা এ মোবাইলগুলো ক্রয় করেছে এমন তথ্য নিশ্চিত হবার পর তাদের কাছ থেকে আমরা মোবাইলগুলো উদ্ধার করি। সেজন্য চোরদের ধরা সম্ভব না হলেও আমরা আগামীতে চোর সহ ধরবো।
এসময় আরও উপস্থিত ছিলেন ডিবি ডিআইও শাহনেওয়াজ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহাঙ্গীর আলম, কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল আমিন।
প্রেস ব্রিফিং এরপর যাচাই-বাচাই করে উদ্ধারকৃত মোবাইলগুলো মালিকদের হাতে তুলে দেন পুলিশ।
