টানা দুইদিনের বর্ষন ও পাহাড়ী ঢলে কাপ্তাই হ্রদে পানির উচ্চতা বিপদ সীমায় পৌঁছে গেছে। ফলে পানির চাপ সামাল দিতে কর্ণফুলি পানি বিদ্যুৎ কর্তৃপক্ষ শুক্রবার রাতে বাঁধের ১৬ টি স্পীলওয়ে খুলে দিয়েছে। এতে প্রতি সেকেন্ডে ৯ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে পড়ছে। পানি ছাড়ার পরিমান আরও বৃদ্ধি পেতে পারে। স্পীলওয়ে দিয়ে পানি ছাড়ায় চট্টগ্রামের নি¤œাঞ্চলের মানুষ নতুন করে বন্যার আশংকায় আতংকে পড়ছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, টানা বর্ষন ও পাহাড়ী ঢলের কারনে কাপ্তাই হ্রদে পানির উচ্চতা দ্রুত বৃদ্ধি পেয়েছে। উজান থেকে আরও পানি ধেয়ে আসছে । এতে বাঁধ হুমকির মুখে পড়ার আশংকায় কর্তৃপক্ষ পানির চাপ সামাল দিতে স্পীলওয়ে ৬ ইঞ্চি খুলে দিয়েছে। এতে প্রতি সেকেন্ডে ৯ হাজার কিউসেক পানি নদীতে পড়ছে।
এ ব্যপারে কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক মোঃ আবদুর রহমান যোগাযোগ বলেন , হ্রদে এসময় ৮০ এমএসএল (মীন সী লেভেল) পানি থাকার কথা । কিন্তু পানি আছে ১০৪ এমএসএল । অর্থাৎ বর্তমানে হ্রদে যে পরিমান পানি থাকার কথা তার চেয়ে প্রায় ২৪ ফুট পানি বেশি রয়েছে। অতিবর্ষন ও পাহাড়ী ঢলের কারনে হ্রদের পানির উচ্চতা বৃদ্ধি পেয়েছে। উজান থেকে আরও পানি নেমে আসেছে । পানির চাপ বৃদ্ধি পেলে বাঁধ হুমকির মুখে পড়ার সম্ভাবনা থাকে । তাই ঝুঁকি এড়াতে কর্তৃপক্ষ স্পীলওয়ে দিয়ে পানি ছাড়তে বাধ্য হয়েছে। এ অবস্থা আগামী ২৪ ঘন্টা পর্যবেক্ষনের পর পানি ছাড়ার পরিমান আরও বৃদ্ধি পেতে পারে বলে জানান তিনি।
প্রসঙ্গত, বর্তমানে ৩টি ইউনিটে ১৩৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে । অপর দুটি ইউনিটও চালানোর প্রস্তুতি চলছে। হ্রদে পানি ধারন ক্ষমতা ১০৯ ফুট । ৬৬ এমএসএলে নেমে এলে বিদ্যুৎ কেন্দ্র সম্পূর্ণ বন্ধ হয়ে যায় । চলতি মাসের প্রথম সপ্তাহে তীব্র তাপদাহ চলাকালীন সময়ে হ্রদে পানির পরিমান ৭২.৮ এমএসএলে নেমে এসেছিল। তখন ৩টি ইউনিটে মাত্র ৩৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছিল।
