শুভ্র মিশু
রাঙামাটিতে হেলমেট ছাড়া মোটরসাইকেল না চালাতে সচেতনতামুলক অভিযান পরিচালনা করেছে রাঙামাটি কোতয়ালী থানা পুলিশ। শনিবার সকাল ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত পৌরসভা কার্যালায়ের সামনের সড়কে এ অভিযান পরিচালনা করে হয়। রাঙামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফুল আমিনের নেতৃত্বে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে কোন গাড়ি চালককে জরিমানা বা গাড়ি আটক করা হয়নি। হেডমেটবিবিহীন চালকদের শুধুমাত্র সতর্ক করা হয়।
অভিযানে প্রসঙ্গে রাঙামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফুল আমিন বলেন, এ অভিযান কাউকে জরিমানা করার উদ্দেশ্যে নয়, শুধুমাত্র সচেতনতা বৃদ্ধি ও হেলমেট না পড়ার জন্য সতর্ক করা হয়েছে। তবে আগামীতে আমরা হেলমেট ছাড়া কোন গাড়ি রাঙামাটিতে চালাতে দিবো না।
